রাজাপুরে জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
অক্টোবর ২২ ২০২৬, ২১:১২
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;
ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের উত্তর পিংড়ি এলাকায় কবির সংগ্রহশালা প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কবি জীবনানন্দ দাশের জীবন, সাহিত্যকর্ম ও বাংলা সাহিত্যে তাঁর অবদান স্মরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব, ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলামসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন অতিথি উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী বলেন, “কবি জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তাঁর সাহিত্যকর্ম ও প্রকৃতিপ্রেম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর স্মৃতি সংরক্ষণ ও সাহিত্যচর্চায় নতুন প্রজন্মকে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।” স্মৃতিচারণের পাশাপাশি অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।








































