ভোলা-বরিশাল সেতুর দাবিতে বরিশালে মানববন্ধন

নভেম্বর ২৪ ২০২৫, ১৩:০৫

স্টাফ রিপোর্টার : ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে “বরিশালস্থ ভোলাবাসি” এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সরকারি বিএম কলেজের শিক্ষার্থী কামরুল হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন— সরকারি বিএম কলেজের শিক্ষার্থী সালাম বাবর, শিক্ষার্থী শরিফ, সিটিজেন ক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম খানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান, ভোলা-বরিশাল সেতু নির্মিত হলে যোগাযোগব্যবস্থায় ব্যাপক উন্নয়ন হবে, খুলে যাবে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার। এ দাবিতে তারা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।