আমতলীতে ১৫শ কেজি জাটকা জব্দ
নভেম্বর ০৬ ২০২৫, ১৮:৩৩
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?Mostly sunny, icon:0, weatherInfo:101;temperature: 45;
আমতলী প্রতিনিধি
আমতলী-কলাপাড়া আঞ্চলিক মহাসড়কের ছুরিকাটা নামক স্থান থেকে ৯লাখ টাকা মূল্যেও ১৫শ’ কেজি জাটকা জব্দ করেছে যৌথ বাহিনী। জব্দকরা মাছ এতিমখানা ও গরীবদেও মধ্যে বিতরন করা হয়। বৃহস্পতিবার দুপুওে এ মাছ জব্দ করা হয়।
আমতলী উপজেলা যৌথবাহিনী সূত্রে জানা গেছে, কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ভাই ভাই, সোহেল ও সুবহা-সুরহা নামক পরিবহনের বাসের খোন্দলে বিপুল পরিমান জাটকা বহন কওে ঢাকায় নিয়ে যাচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলা যৌথবাহিনীর প্রধান বিএন ডিচাচমেন্ট আমতলী উপজেলা কন্টিজেন্ট কমান্ডার লে: নকিব নসরুল্লাহ এর নেতৃত্বে নৌবাহিনী, পুলিশ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলীর ছুরিকাটা নামক স্থানে অীভযান পরিচালনা করে ৩টি বাসের খোন্দাল থেকে ৯লাখ টাকা মূল্যেও ১৫শ’ কেজিজাটকা জব্দ করা হয়।
জব্দ করা মাছ থানায় এনে এতিম খানা ও গরীবদেও মধ্যে বিতরন করা হয়। যৌথ বাহিনীর প্রধান লে: নকিব নসরুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ভাই ভাই, সোহেল ও সুবহা-সুরহা নামক পরিবহনের ৩টি বাস আটক করে তল্লাশী করে খোন্দল থেকে ৯লাখ টাকা মূল্যের ১৫শ’ কেজি জাটকা জব্দ করা হয়।
পরে মাছগুলো এতিমখানা ও গরীবদের মধ্যে বিতরন করা হয়। তিনি আরো বলেন, আমাদের এধরনের কার্যাক্রম অভ্যাহত থাকবে।










































