ঝালকাঠিতে তিন দিনব্যাপী ইজতেমা শুরু
November 27 2026, 22:16
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 100
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নতুন স্টেডিয়াম মাঠ এখন পরিণত হয়েছে এক বিশাল ধর্মীয় জনসমুদ্রে আশেপাশের জেলাসহ দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব রফিকুল ইসলাম জামাল।
শুক্রবার জুমার নামাজে অংশ নিতে মাঠে নামে মুসল্লিদের ঢল জুমার বয়ানে আলেমগণ ইসলামের মৌলিক বিষয়,তাকওয়া এবং সৎ পথে চলার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বিশেষ বয়ান ও মোনাজাতে বিশ্বশান্তি,মুসলিম উম্মাহর ঐক্য এবং দেশের সমৃদ্ধি কামনা করা হয়।
ইজতেমার সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকবৃন্দ দিনরাত কাজ করছেন।বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিদের জন্য পর্যাপ্ত পানি,বিদ্যুৎ ও চিকিৎসা সুবিধার ব্যবস্থার পাশাপাশি বয়ান শোনার জন্য বড় বৃষ্টি সুরক্ষিত বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে।









































