বিক্ষোভ মিছিল সফল করতে বরিশাল মহানগর যুবদলের প্রস্তুতি সভা

November 27 2026, 19:21

৩৯

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রঘোষিত বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে বরিশাল মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বিএনপি দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগর যুবদলের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ। সভা পরিচালনা করেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আরিফুর রহমান মুন্না।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান তৌহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খন্দকার, সাংগঠনিক সম্পাদক মুশফিক রহমান অভিসহ মহানগরের ৩০টি ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।

সভায় কেন্দ্রঘোষিত বিক্ষোভ মিছিল সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং ওয়ার্ড পর্যায়ে প্রয়োজনীয় সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়।