বরিশাল সদর উপজেলা মৎস্যজীবীদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

মার্চ ০৭ ২০২৬, ১৭:৩৩

স্টাফ রিপোর্টার : বরিশাল সদর উপজেলা মৎস্যজীবীদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দের সুপারিশের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।

জানা গেছে, বরিশাল সদর–৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, বরিশাল সদর উপজেলা মৎস্যজীবীদলের আহ্বায়ক আলহাজ্ব নূরুল আমিন এবং সদস্য সচিব মো. সাইফুল ইসলাম আব্বাস নবগঠিত কমিটির জন্য সুপারিশ করেন।

পরে বরিশাল দক্ষিণ জেলা মৎস্যজীবীদলের সভাপতি মো. রুস্তম আলী মল্লিক ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেলিম আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করেন। নবগঠিত কমিটিতে সভাপতি করা হয়েছে মো. খোকন হাওলাদারকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মো. নুরুল ইসলাম লিটনকে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি মো. রফিক খান, সহ-সভাপতি মো. সেলিম হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সোহেল ও মো. সোহরাফ আলী মৃর্ধা, সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ আকন, সহ-সাংগঠনিক সম্পাদক আ. ছালাম হাওলাদার, প্রচার সম্পাদক মো. কবির শরীফ, সহ-প্রচার সম্পাদক মো. তোফাজ্জেল খান, দপ্তর সম্পাদক মো. কবির হোসেন মল্লিক, কোষাধ্যক্ষ মো. হুমায়ন কবির খান এবং যোগাযোগ সম্পাদক মো. মাসুদ হোসেন টিপু।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন— মো. খলিলুর রহমান, মো. আকবার হোসেন প্যাদা, মো. সুজন হাওলাদার, মো. স্বপন খান, মো. জাকির শিকদার, মো. হান্নান বকসি, মো. সোহেল খান, মো. ফজলে আলী খান, মো. রেজাউল করিম, মো. শাহিন খান, মো. আমির হোসেন, মো. সুলতান হাওলাদার, মো. মিলন দেওয়ান, মো. সাইদুল মৃর্ধা, মো. খোকন, মো. ইব্রাহিম হাওলাদার ও আ. আউয়াল গাজী।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নবগঠিত এ কমিটি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।