সরকারি কর্মকর্তা ও নেতাকর্মীদের সাথে প্রতিমন্ত্রী রাজীব আহসানের মতবিনিময়
মোঃ হাবিবুল্লাহ বেপারী, হিজলা : বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসন থেকে নব নির্বাচিত এমপি, নৌ ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান সকল দপ্তরের কর্মকর্তা ও নেতাকর্মীদের নিয়ে আলাদা আলাদা ভাবে মতবিনিময় করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে হিজলা উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।
উপজেলা নির্বাহী অফিসার ইলিয়াস শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নৌ ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী (এমপি) রাজিব আহসান।
তিনি তার বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস ও নদীতে অবৈধ বালুকাটা ড্রেজারমুক্ত জোন হিসেবে প্রতিষ্ঠা সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও তিনি বলেন এই জনপদের বেশিরভাগ মানুষ কৃষক এবং জেলে তাদেরকে গুরুত্ব দিয়ে উন্নয়নকে গতিশীল করতে হবে।
বেলা দুইটাই উপজেলা অডিটরিয়ামে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত দলীয় মতবিনিময় সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব দেওয়ান মনির হোসেন। প্রধান অতিথি রাজীব আহসান কর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা প্রদান করে বলেন, দলের মধ্যে যদি কোন মাদক সেবনকারী ও মাদক বিক্রেতা থাকে তাদেরকে চিহ্নিত করে দল থেকে বের করে দিতে হবে।
তিনি আরো বলেন কোন ধরনের সালিশ বাণিজ্য এবং থানায় দালালির মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করা হয় তাদের বিরুদ্ধে প্রশাসনকে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাব হোসেন খোকন (দপ্তরী)।










































