খালেদা জিয়ার মৃত্যুতে ‘নিউজ বরিশাল’ পরিবারের গভীর শোক প্রকাশ
ডিসেম্বর ৩০ ২০২৫, ২০:১৭
স্টাফ রিপোর্টার : দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম “নিউজ বরিশাল” পরিবার।
এক শোকবার্তায় নিউজ বরিশালের আইন উপদেষ্টা অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান, সাহিত্য সম্পাদক কমল সেন গুপ্ত ও সম্পাদক এস.এম কাওসার হোসেন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। দেশের গণতন্ত্র, রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এই শোকাবহ মুহূর্তে দেশবাসীকে ধৈর্য ও সংযম ধারণের আহ্বান জানান। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নিউজ বরিশাল পরিবার গভীরভাবে শোকাহত।










































