বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি’র প্যানেল বিজয়ী
স্টাফ রিপোর্টার : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি’র প্যানেল বিজয়ী হয়েছে।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে নির্বাচন উপ পরিষদের আহবায়ক অ্যাডভোকেট এস.এম সাদিকুর রহমান লিংকন এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মোঃ আবুল কালাম আজাদ-১ সর্বোচ্চ ৪৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত মোঃ সালাউদ্দিন মাসুম পেয়েছেন ২৩৪ ভোট।
সহ-সভাপতি পদে শেখ মেহেদী হাসান শাহীন ৪৪৭ ভোট পেয়ে ১ম বিজয়ী এবং সৈয়দ মাসুম মিয়া রেজা ৪২৮ ভোট পেয়ে ২য় বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী জামায়াত সমর্থিত আব্দুল মজিদ ঢালী পেয়েছেন ২২৫ ভোট।
সম্পাদক পদে আবুল কালাম আজাদ ইমন ৪৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত মোঃ ফরিদ উদ্দিন পেয়েছেন ১৪৫ ভোট।
অর্থ-সম্পাদক পদে মোঃ জাহিদুল ইসলাম পান্না পেয়েছেন ৪৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী জামায়াত সমর্থিত মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন ১৬১ ভোট।
যুগ্ম-সম্পাদক পদে মোঃ তারেক আল ইমরান ৪৬১ ভোট পেয়ে ১ম বিজয়ী এবং সাইদুর রহমান সোহেল ৪০২ ভোট পেয়ে ২য় বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত মোহাম্মদ রুহুল আমিন খায়ের ২০৩ ভোট ও মো: শাহ আলম পেয়েছেন ১৭২ ভোট।
নির্বাহী সদস্য পদে ৮ জনের মধ্যে নির্বাচিত হয়েছেন— মোঃ হারুন অর রশিদ-১ (৩৭৫ ভোট), মোঃ সায়েম উল আলম (৪০৩ ভোট), গোলাম মর্তুজা তপু (৫১৩ ভোট), পারভেজ বেগম (৪৪৯ ভোট) পেয়ে বিজয়ী হয়েছেন।
তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত মোহাম্মদ রিয়াজুল হক ২৭৫ ভোট, মোঃ কামাল হোসেন হাওলাদার ২১৫ ভোট, এইচ এম আশরাফুল আলম ২২২ ভোট ও মোহাম্মদ শাহ আলম পেয়েছেন ১৩৮ ভোট।
নির্বাচনের সার্বিক দায়িত্বে থাকা নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এস.এম সাদিকুর রহমান লিংকন জানান, বৃহস্পতিবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে।










































