টানা ৪র্থ বারের মতো
মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন মাওলানা সহিদুল ইসলাম
November 27 2026, 19:08
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের (আগামী দুই বছর মেয়াদী) আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা সহিদুল ইসলাম। উপজেলার ২০৭ জন রুকনের প্রত্যক্ষ ভোটে টানা ৪র্থ বারের মতো তিনি এই দায়িত্ব পেলেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার চানপুরে আয়োজিত সম্মেলনে সংগঠনের গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে ফলাফল ঘোষণা করা হয়। নবনির্বাচিত বরিশাল জেলা জামায়াতের আমীর ড. এস এম মাহফুজুর রহমান রুকনদের সরাসরি ভোটের ফলাফলের ভিত্তিতে মাওলানা সহিদুল ইসলাম এর নাম আমীর হিসেবে ঘোষণা করেন।
মাওলানা সহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুল জব্বার। জেলা জামায়াতের সহ সেক্রেটারী এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন, ও আলহাজ্ব সাইফুর রহমান।
এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ পুরুষ ও মহিলা রুকনরা সম্মেলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দলীয় সূত্রে জানা গেছে, আগামী দুই বছরে মেহেন্দিগঞ্জ উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে রুকনরা পুনরায় তাঁর ওপর আস্থা রেখেছেন।









































