আমতলীতে যুবক গলায় রশি দিয়ে যুবকের আত্মহনন
ডিসেম্বর ২৫ ২০২৫, ১৮:৪৯
আমতলী প্রতিনিধি : বরগুনার আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খোন্তাকাটা বায়তুল আমান জামে মসজিদসংলগ্ন এলাকায় তহসিন মোল্লার বাসায় ভাড়াটিয়া মো. লিমন (২১) নামের এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে ওই আত্মহত্যার ঘটনা ঘটে।
জানা গেছে, তহসিন মোল্লার বাসায় মোর্শেদা বেগম নামের এক নারী তার ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন। গত বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে মোর্শেদা বাসায় ছিলেন না। রাত ১২টার দিকে তিনি বাসায় এসে দেখে ঘরের দরজা জানালা বন্ধ। অনেকক্ষন ডাকাডাকির পর ঘরের দরজা না খোলায় পাশের একটি রুমের টিনের বেড়া ভেঙে দেখতে পান লিমন ঘরের আড়ার সঙ্গে ঝুলে রয়েছে।
তখন মোর্শেদার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে লিমনকে আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। পরে আমতলী থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে আমতলী থানায় নিয়ে যায়। আমতলী থানার এসআই কমল চন্দ্র দে জানান, মরদেহ উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসা হয়েছে।
আমতলী থানার ওসি মো. জাহাঙ্গির হোসেন বলেন, ‘আজ বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে আত্মহত্যার কারণ যানা যাবে।










































