পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী-৪ আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেন। আসনটির ১১১টি আসনের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে এবিএম মোশাররফ পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৭৬৭ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৬৯ হাজার ৩৬ ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান ৫৩ হাজার ৭৩১।