নলছিটিতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

মে ১৮ ২০২৬, ২২:৪১

নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে ডোবার পানিতে ডুবে সাফওয়ান (দেড় বছর) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) দুপুর ২টার দিকে উপজেলার উত্তর ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাফওয়ান ওই গ্রামের সবুজ হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সবুজ হাওলাদারের স্ত্রী মনি বেগম দুই ছেলেকে ঘরে রেখে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তার ছোট ছেলে সাফওয়ান ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের ডোবায় পড়ে পানিতে ডুবে যায়।

পরে প্রতিবেশী এক নারী শিশুটিকে ডোবার পানিতে ভাসতে দেখে চিৎকার দিলে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশরাফ আলী এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।