জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মামুন খন্দকার বরিশালের নতুন ডিসি
জুলাই ০১ ২০২৬, ২০:৫৪
স্টাফ রিপোর্টার : জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।
বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে ডিসি নিয়োগ দিয়ে বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বরিশালের ডিসি মো. খায়রুল আলম সুমনকে পরবর্তী প্রধানের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।









































