বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
আগস্ট ২৪ ২০২৬, ২২:২৭
স্টাফ রিপোর্টার : বরিশালের বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া সাকিনস্থ নতুনহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বরিশাল জেলার পুলিশ সুপার এ. জেড. এম. মুস্তাফিজুর রহমানের সুনির্দিষ্ট দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার, বাকেরগঞ্জ সার্কেলের সার্বিক তত্ত্বাবধানে বাবুগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জ থানার আগরপুর তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মো. দেলোয়ার হোসেন পিপিএমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে নতুনহাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৯ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
অভিযানে উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাবুগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।










































