বাধ্যতামূলক অবসরে পুলিশের তিন অতিরিক্ত আইজিপি

জানুয়ারি ০১ ২০২৫, ২০:৫৩

নিউজ বরিশাল ডেস্ক !! পুলিশের তিনজন অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বুধবার (১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই কর্মকর্তাদের চাকরি থেকে অবসরে পাঠানোর বিষয়টি জানানো হয়।

এই কর্মকর্তারা হলেন- মল্লিক ফখরুল ইসলাম, সেলিম মো. জাহাঙ্গীর ও ওয়াই এম বেলালুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পুলিশ ক্যাডারের তিন কর্মকর্তা মল্লিক ফখরুল ইসলাম, ওয়াই এম বেলালুর রহমান এবং সেলিম মো. জাহাঙ্গীরকে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুসারে অবসর-পরবর্তী সুবিধা পাবেন।।

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পুলিশের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তাকে চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে।