বিএনপির চেয়ে বড় কোনো ইসলামি রাজনৈতিক দল বাংলাদেশে নেই : মেজর হাফিজ

ফেব্রুয়ারি ০৬ ২০২৬, ২২:২৭

এম, জিহাদ, তজুমদ্দিন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দক্ষিণ সম্ভুপুর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ ফেব্রুয়ারী শুক্রবার এ জনসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেন, “ইসলামি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনার জন্য বিএনপির চেয়ে বড় কোনো ইসলামি রাজনৈতিক দল বাংলাদেশে নেই। বাংলাদেশের ইতিহাসে একমাত্র ইসলামি শাসক ছিলেন শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান। বিএনপি ছাড়া আর কোনো দল এ দেশে এত বড় ইসলামি শক্তি হিসেবে গড়ে উঠতে পারেনি।”

তিনি তার বক্তব্যে জামায়াতে ইসলামীকে কঠোরভাবে সমালোচনা করে বলেন, “জামায়াতে ইসলামী দাবি করে,তাদের দলে ভোট দিলে নাকি মানুষ বেহেশতে যাবে। বিশেষ করে নারীদের কাছে গিয়ে তারা কোমলমতি মনকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালায়।

হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম আরও অভিযোগ করেন, “জামায়াতে ইসলামী আল্লাহর কুরআন ও হাদিসের আলোকে চলার পথে মানুষকে বাধাগ্রস্ত করছে। তারা ইসলামের সঠিক শিক্ষা থেকে মানুষকে দূরে সরিয়ে দিয়ে দেশে একটি জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্রে লিপ্ত।”

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি জনগণকে বিভ্রান্ত না হয়ে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

শম্ভুপুর দক্ষিণ বিএনপি সভাপতি কামরুজ্জামান জান্টু হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তজুমদ্দিন উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু,ভোলা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পঞ্চায়েত প্রমূখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা মহিলা দল সভাপতি ফরিদা ইয়াছমিন,ভোলা জেলা বিএনপি সহ সভাপতি মো:আমিরুল ইসলাম বাছেত পাটওয়ারী,শম্ভুপুর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত হাওলাদার,ছাত্রদল সভাপতি আর রহমান শুভ।