দুই দিনের সফরে বরিশাল আসছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
মার্চ ১৫ ২০২৬, ২২:২৩
স্টাফ রিপোর্টার : দুই দিনের সফরে বরিশাল আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। ১৫ ও ১৬ মার্চ বরিশাল জেলায় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা সফরসূচি অনুযায়ী, রোববার (১৫ মার্চ) সকাল ৭টা ৩০ মিনিটে তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি এলাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন এবং রাতে নিজ বাসভবনে অবস্থান করেন।
সোমবার (১৬ মার্চ) সকাল ৯টায় খালখনন কর্মসূচির উদ্বোধনে অংশ নিতে বরিশাল থেকে গৌরনদী উপজেলা-র উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ১০টায় প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গৌরনদীর কুতুবপুর ও নলচিড়া এলাকায় স্বনির্ভর খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন।
উদ্বোধন শেষে সকাল সাড়ে ১০টায় কুতুবপুর হাইস্কুল মাঠে এক জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে মন্ত্রীর। পরে দুপুর সাড়ে ১২টায় গৌরনদী উপজেলা বিশেষ আইনশৃঙ্খলা সভায় অংশ নেবেন তিনি।
দুপুর দেড়টায় বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে দুপুর আড়াইটায় বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র পরিদর্শন করবেন। এরপর বিকাল ৩টায় বরিশাল জেলা তথ্য অফিস পরিদর্শন করবেন এবং বিকাল সাড়ে ৩টায় বরিশাল সার্কিট হাউস-এ বিশ্রাম নেবেন।
বিকাল ৫টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফর শেষে সন্ধ্যা ৭টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন মন্ত্রী।









































