জিয়া উদ্দিন সিকদারের সুস্থতা কামনায় ববি ছাত্রদল

মে ০৬ ২০২৬, ২২:৫৯

স্টাফ রিপোর্টার : বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান-আর-রাফির পিতা এবং বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়া উদ্দিন সিকদার বর্তমানে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

৬ মে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মো. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত।

নেতৃবৃন্দ বলেন, তার দ্রুত সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করা হচ্ছে। পাশাপাশি সংগঠনের সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য জিয়া উদ্দিন শিকদার ২০২৪ সালের ১৯ জুন সিএনবি রোডে আওয়ামী সন্ত্রাসী দ্বারা মারাত্মক আহত হন। এরপর থেকেই তিনি অসুস্থবোধ করছেন।