সাংবাদিক এম. মিরাজ ও ইয়াকুব সরদারের রূহের মাগফিরাত কামনায় ইসলামী যুব আন্দোলনের দোয়া অনুষ্ঠান

সেপ্টেম্বর ০৩ ২০২৬, ১৯:১০

স্টাফ রিপোর্টার : ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা শাখার সাবেক সভাপতি হাফেজ মুহাম্মাদ ইয়াকুব সরদার এবং বরিশালের বিশিষ্ট সাংবাদিক, দৈনিক বণিক বার্তা পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান এম. মিরাজ হোসাইন-এর রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বাদ আসর বরিশালের এম.সি. অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার উদ্যোগে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে মরহুমদ্বয়ের জীবনের বিভিন্ন দিক স্মরণ করে তাঁদের রূহের মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, হাফেজ মুহাম্মাদ ইয়াকুব সরদার ইসলামী যুব আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ও সাবেক দায়িত্বশীল ছিলেন। অন্যদিকে সাংবাদিক এম. মিরাজ হোসাইন বরিশালের সাংবাদিকতা অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের মৃত্যু সংগঠন ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।