বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

সেপ্টেম্বর ২১ ২০২৫, ১৯:৪২

বরগুনা প্রতিনিধি : বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বরগুনার কমিটিতে নজরুল ইসলাম মোল্লাকে আহ্বায়ক, হুমায়ুন হাসান শাহীনকে সদস্যসচিব ও ফজলুল হক মাস্টারকে প্রথম যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।