ভোলা-৪ আসনে বিজয়ী বিএনপির নুরুল ইসলাম নয়ন
ভোলা প্রতিনিধি : ভোলা-৪ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির নুরুল ইসলাম নয়ন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ ৯০ হাজার ৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মোস্তফা কামাল পেয়েছেন ৮২ হাজার ৩৯৮ ভোট। ফলে ১ লাখ ৮ হাজার ৭ ভোটে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী মো. নুরুল ইসলাম নয়ন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারদেশের মতো ভোলা-৪ আসনে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
ভোলা-৪ আসনে মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ২ হাজার ২৬ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৮৪৩, নারী ভোটার ২ লাখ ৩৯ হাজার ১৭৬ ও অন্যান্য ভোটারের সংখ্যা ৭।










































