জি.এম মনিরের রুহের মাগফিরাত কামনায় বরিশালে দোয়া মাহফিল

সেপ্টেম্বর ২৮ ২০২৬, ২৩:০৮

নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. (জি.এম) মনিরের রুহের মাগফিরাত কামনায় মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাদ আছর জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের কার্যালয়ে সংগঠনটির উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ এবং বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।

এছাড়া মহানগর ও জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম জি.এম মনিরের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মরহুমের জীবনের সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

অনুষ্ঠানে বক্তারা মরহুম জি.এম মনিরের দলীয় ও সাংগঠনিক অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাঁদের এই শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর রহমত কামনা করেন।