দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আওলাদ হোসেন
জুলাই ২৬ ২০২৬, ১৪:৩৯
স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর ১৩ নং দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) বেলা ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসানা মুন্নির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।
সভায় বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং অভিভাবক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও নগরীর ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরাফাত হোসেন মনির তালুকদার (পি.এস. মনির)-এর বড় ভাই মো. আওলাদ হোসেনকে কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।
এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে সহকারী শিক্ষক অনামিকা তালুকদার নির্বাচিত হন। পরে ১১ সদস্যবিশিষ্ট নিয়মিত ব্যবস্থাপনা কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ২৭ নং ওয়ার্ড সভাপতি মো. আরাফাত রহমান (তাহির) তালুকদার, মো. জহিরুল ইসলাম নান্টু তালুকদার, মোয়াজ্জেম সরদার, মো. কামরুল হাসান আবুল হাওলাদার, মো. তারেক তালুকদার, মো. ইমরান তালুকদার, ২৮ নং ওয়ার্ডের এস. এম. সাইয়্যেদুর রহমান মাস্টার, ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. হায়দারুল কবির তোতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে নবগঠিত কমিটির সফলতা কামনা করেন।









































