বরিশালে চেক প্রতারণার অভিযোগে আদালতের তুলনা সহকারী মাহাবুবের বিরুদ্ধে মামলা
ডিসেম্বর ১৫ ২০২৫, ১৯:১৪
স্টাফ রিপোর্টর : দুইটি পৃথক চেক ডিজঅনার মামলায় বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের তুলনা সহকারী মাহাবুব হোসাইনের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৫ ডিসেম্বর) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত ও অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দুটি দায়ের বিচারক সমন জারির নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, আসমী মাহাবুব হোসাইনের বিরুদ্ধে নগদ তিন লক্ষ টাকার চেক ডিজঅনারের অভিযোগ আনেন মামলার বাদী মো. ইব্রাহিম আলী। অভিযোগ অনুযায়ী, পূর্ব পরিচয়ের সূত্রে বাদীর কাছ থেকে নগদ টাকা গ্রহণের পর আসামি সোনালী ব্যাংক পিএলসি, বরিশাল কর্পোরেট শাখার একটি চেক প্রদান করেন। তবে ব্যাংকে জমা দিলে অপর্যাপ্ত তহবিলের কারণে চেকটি ডিজঅনার হয়। পরবর্তীতে লিগ্যাল নোটিশ প্রদান করা হলেও টাকা পরিশোধ না করায় আদালতে মামলা দায়ের করা হয়।
অপরদিকে আসামী মাহাবুব হোসাইনের বিরুদ্ধে নয় লক্ষ টাকার চেক ডিজঅনারের অভিযোগ আনেন মামলার বাদী মো. সোহাগ মিয়া। অভিযোগে বলা হয়, একই কর্মস্থলে চাকরির সুবাদে পরিচয়ের সুযোগে আসামি নগদ নয় লক্ষ টাকা গ্রহণ করেন এবং পরবর্তীতে ওই টাকার বিপরীতে একটি চেক প্রদান করেন। ব্যাংকে জমা দিলে চেকটি অপর্যাপ্ত তহবিলের কারণে প্রত্যাখ্যাত হয়। লিগ্যাল নোটিশ প্রদান সত্ত্বেও টাকা পরিশোধ না করায় বাদী আদালতের দ্বারস্থ হন।
উভয় মামলার প্রাথমিক শুনানি শেষে আদালত অভিযোগের সত্যতা যাচাইয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।









































