বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, হানিট্র্যাপ চক্রসহ গ্রেফতার ২১
মে ২১ ২০২৬, ২১:৫৪
0-0x0-0-0#
স্টাফ রিপোর্টার : বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে ব্যাপক বিশেষ অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে হানিট্র্যাপ চক্রের ৬ সদস্যসহ মোট ২১ জনকে আটক করা হয়েছে।
অভিযানে মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার এবং বিভিন্ন মামলার আসামিদেরও আটক করা হয়। বৃহস্পতিবার বিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে হানিট্র্যাপ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইশতিয়াক আহমেদ বুলেট, সাকিব চৌধুরী, হোসেন শাহীন, সুবা, ছোয়া আক্তার সনিয়া ও আখিনুর আক্তারকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে প্রতারণা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বিএমপির চারটি থানা ও গোয়েন্দা শাখার সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ৯৪ পিস ইয়াবাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪ জন, নিয়মিত মামলার ৮ জন আসামি এবং মহানগর অধ্যাদেশে আরও ৪ জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে নগরীতে প্রতারণা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় বিশেষ নজরদারি জোরদার করেছে বিএমপি।
অভিযানে অংশ নেয় থানা পুলিশের একাধিক আভিযানিক টিম ও গোয়েন্দা সদস্যরা। বিএমপি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।