হিজলার উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান, প্রশাসনের সঙ্গে জরুরী বৈঠক

জুন ১৩ ২০২৬, ১৩:৫৮

মোঃ হাবিবুল্লাহ বেপারী, হিজলা : হিজলা উপজেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন এবং চলমান কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা উপলক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক খাইরুল ইসলাম সুমন, বরিশালের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ শিকদার, হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান, সমাজসেবা অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় নেতৃত্ব দেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী জননেতা রাজিব আহসান এমপি। এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি, জনসেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি, সরকারি সেবার মান আরও উন্নত করা এবং জনগণের কল্যাণে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।