বিএমপির নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ
জুলাই ০৫ ২০২৬, ২২:৪৪
স্টাফ রিপোর্টার : বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন আবু রায়হান মুহাম্মদ সালেহ। রবিবার (৫ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ জারি করা হয়।
আবু রায়হান মুহাম্মদ সালেহ এতদিন পুলিশ সদর দপ্তরে উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, বর্তমান বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জে উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।









































