আদর্শিক বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চরমোনাই পীর

জুলাই ২৯ ২০২৬, ১৯:৪৭

স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টায় চরমোনাই আল কারীম জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

শপথ গ্রহণ অনুষ্ঠানে পীর সাহেব চরমোনাই বলেন, বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি একটি অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। জনগণ বারবার ভোটাধিকার প্রয়োগ করে সরকার পরিবর্তন করলেও তারা এখনও তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে কিছুটা আশার সঞ্চার হলেও সরকার সে পথে অগ্রসর হচ্ছে না। প্রচলিত ধারাতেই রাষ্ট্র পরিচালিত হচ্ছে, ফলে মানবতার প্রত্যাশিত পরিবর্তন সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, “মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের সুমহান আদর্শিক বিজয়ের কোনো বিকল্প নেই। আদর্শিক বিজয় অর্জনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

পীর সাহেব চরমোনাই আরও বলেন, ইসলামে কোনো অপকৌশলের সুযোগ নেই। কৌশলের নামে যারা আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে, তারা আজ জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

এর আগে গত ২৩ জুলাই অনুষ্ঠিত জেলা শুরা অধিবেশনে নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান এবং সেক্রেটারি হিসেবে মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমানকে শপথ বাক্য পাঠ করান দলের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের।

বরিশাল জেলা আমেলা (২০২৭-২০২৮ সেশন) দায়িত্বশীলবৃন্দ:
সভাপতি: মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান, সহ-সভাপতি: মাওলানা মুহাম্মাদ ইদ্রিস আলী, সহ-সভাপতি: শেখ সামছুল আলম মিলন, সহ-সভাপতি: মাওলানা মুহাম্মাদ আব্দুর রহমান, সেক্রেটারি: মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান, জয়েন্ট সেক্রেটারি: মাওলানা শরীফ মুহাম্মাদ আবুল কালাম আজাদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি: এস. এম. রফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক: হাফেজ মাওলানা সাখাওয়াত হোসাইন আসাদ,সাংগঠনিক সম্পাদক: ডা. মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক: মাওলানা মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা, সাংগঠনিক সম্পাদক: মাওলানা মুহাম্মাদ মিজানুর রহমান (বিএসসি), প্রচার সম্পাদক: হাফেজ মাওলানা আরমান হোসেন রিয়াদ, দপ্তর সম্পাদক: মাওলানা মুহাম্মাদ আবুল খায়ের, অর্থ ও প্রকাশনা সম্পাদক: মাওলানা মুহাম্মাদ নুরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক: অধ্যাপক জাফর আহমাদ সিদ্দিকী, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক: মাওলানা মুহাম্মাদ আব্দুর রাজ্জাক, আইন ও মানবাধিকার সম্পাদক: অ্যাডভোকেট মুহাম্মাদ মনিরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক: মুহাম্মাদ ফারুক আলম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক: মুহাম্মাদ আসাদুল হক, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক: মুহাম্মাদ হুমায়ুন কবির, সহ-প্রচার সম্পাদক: মুহাম্মাদ রিফাত আব্দুল্লাহ, সহ-দপ্তর সম্পাদক: মুহাম্মাদ মাঈন উদ্দিন, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক: কন্ট্রাক্টর মুহাম্মাদ ফজলুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা মুহাম্মাদ হাফিজুর রহমান, সহ-দাওয়াহ ও জনশক্তি সম্পাদক: ডা. মুহাম্মাদ মহিউদ্দিন, সহ-ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক: মাওলানা মুহাম্মাদ সাইফুল ইসলাম, সহ-নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক: মাওলানা মুহাম্মাদ মেহেদী হাসান শামীম, সদস্য: মাস্টার মুহাম্মাদ মাহবুব-উল হক মানিক, সদস্য: সৈয়দ আবরারুল করীম, সদস্য: হাফেজ মাওলানা মুহাম্মাদ সানাউল্লাহ, সদস্য: হাফেজ মাওলানা গিয়াস উদ্দিন, সদস্য: আব্দুল মান্নান কাফরা।

অনুষ্ঠানে নবনির্বাচিত দায়িত্বশীলরা সংগঠনের আদর্শ ও নীতির আলোকে দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেন। বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করে সমাজে ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।