আগৈলঝাড়ায় অসামাজিক কাজের সময়

গৃহবধুসহ আটক ব্যবসায়ীকে টাকার বিনিময় ছেড়ে দিলেন বিএনপি নেতারা

নভেম্বর ২০ ২০২৫, ২০:১৮

আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় অসামাজিক কাজের সময় এক গৃহবধুসহ ধান ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয়রা। পরে ব্যবসায়ী সুশীল হালদারের কাছ থেকে সাংবাদিক, পুলিশের কথা বলে একলক্ষ টাকা নিয়েছে স্থানীয় বিএনপি নেতারা। ব্যবসায়ী বর্তমানে পলাতক রয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলা বাকাল ইউনিয়নের ১নং ব্রীজ সংলগ্ন মো.বাবুর ঘরে ৫শত টাকায় অসামাজিক কাজের জন্য গৌরনদীর ধানডোবা থেকে এক গৃহবধুকে বৃহস্পতিবার রাতে ভাড়ায় আনেন বাকাল গ্রামের মৃত.নিরাঞ্জন হালদারের ছেলে ধান ব্যবসায়ী সুশীল হালদার(৪৫)।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা টের পেয়ে ওই গৃহবধুসহ ব্যবসায়ীকে আটক করে স্থানীয় বিএনপি নেতা তারেক ফকির ও বেলাল ফকিরসহ ১০-১৫ জনের একটি দল। পরে ওই ব্যবসায়ী সুশীলকে নিয়ে যায় নগরবাড়ি গ্রামের সেকেন্দার আলী সরদারের ছেলে আশ্রাফুল আলম আলী সরদার। দুপুরে এসে আলী সরদার, তারেক ফকির ও বেলাল ফকির ১নং ব্রীজের ব্যবসায়ী হেমায়েত ফকিরের কাছে ৩০ হাজার টাকা দেয় সকলকে ম্যানেজ করার জন্য।

পরে সে সকলকে টাকা ভাগ করে দিয়ে মিডিয়া কমীদের জন্য দুই হাজার টাকা রাখেন। এনিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এব্যাপারে ব্যবসায়ী হেমায়েত ফকির জানান, বৃহস্পতিবার দুপুরে তারেক ফকির, বেলাল ফকির, আলী সরদার আমাকে ডেকে বলেন একলক্ষ টাকার পরিবর্তে ৩০ হাজার দিয়েছে সুশীল।

সকলকে ভাগ করে দিয়ে দুই হাজার মিডিয়া কর্মীর রাখা হয়েছে। এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম বলেন, আমিও বিষয়টি শুনেছি। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।